categories

Bengali

Can't find what you're looking for?


মাতৃভাষায় মুল্যবান তথ্য পাওয়ার গুরুত্ব যে কতটুকু তা আমরা জানি ও বুঝি।
ইনফোস্টোর ওয়েবসাইটে আপনি ইনফোস্টোর সম্পর্কে, এবং কিছু বেনিফিট সম্পর্কে ভিডিও দেখতে পারবেন। নিম্নলিখিত ভাষাগুলোতে ভিডিও রয়েছে:-

প্রতিটি ভিডিও ইংরেজি ভাষায়ও রয়েছে।

ভিডিও দেখতে হলে আপনার Flash player (ফ্লাশ প্লেয়ার) এর প্রয়োজন হবে।  বিনামূল্যে ফ্লাশ প্লেয়ার ডাউনলোড করুন।

ইনফোস্টোর-এ আপনি দেখতে পারবেন সেসব প্রতিষ্ঠানের বিবরণ যারা কমিউনিটির বিভিন্ন ভাষায় বৃদ্ধ লোকদের জন্য কাজ করেন। তাছাড়া কমিউনিটির ভাষাগুলোতে অনুবাদিত বিভিন্ন ধরনের তথ্যপত্র পড়তে ও প্রিন্ট করতে পারবেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও তথ্যপত্রগুলোর তালিকা আপনার মাতৃভাষায় পেতে হলে পর্দার উপরের ডান কোণায় অবস্থিত 'Search the site' বক্সে শুধুমাত্র ‘Bengali’ শব্দটি টাইপ করুন (অথবা যে ভাষায় তথ্য চাচ্ছেন সে ভাষার নাম টাইপ করুন)।

ইন্টারপ্রিটার (দোভাষী)

অধিকাংশ প্রতিষ্ঠান একজন ইন্টারপ্রিটারের মাধ্যমে আপনার সাথে কথা বলবে।  আপনার প্রয়োজন হলে একজন ইন্টারপ্রিটার চেয়ে নেবেন, এবং ক্ষেত্রবিশেষে ইন্টারপ্রিটারের জন্য জোর দাবী জানাবেন। কিছু প্রতিষ্ঠানের, বিশেষ ভাবে NHS-ভুক্ত কিছু প্রতিষ্ঠানের নিজস্ব ইন্টারপ্রিটিং ও ট্রান্সলেশন সেবা রয়েছে। ইন্টারপ্রিটারের ব্যবস্থা করার দায়িত্ব সাধারণত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের, তবে আপনাকে অগ্রিম তা চাইতে হবে। ইন্টারপ্রিটারের ফি পরিশোধ করার দায়িত্ব কাস্টমারদের নয়।

আমরা 'লিডস ওল্ডার পিপোলস ব্লাক এ্যান্ড মাইনোরিটি এথনিক কমিউনিটিজ ফোকাস গ্রুপের' সাথে শলাপরামর্শ করে কি কি ভাষায় ভিডিও ফিল্ম তৈরি ও তথ্য প্রদান করার হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।

Add to Google

Add to Infostore